পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্তরাষ্ট্র

১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ AM
যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্রের পতাকা © সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের কাছ থেকে একটি ‘সুস্পষ্ট ও ইতিবাচক অঙ্গীকার’ চেয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে ঘোষণা দিক যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সেই সক্ষমতা অর্জনের পথেও এগোবে না। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

ভ্যান্স আরও বলেন, আলোচনার মাধ্যমে এ নিশ্চয়তা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি কোনো দৃঢ় প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

তার মতে, শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে থাকবে এমন একটি মৌলিক অঙ্গীকারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এখনো সে বিষয়ে অগ্রগতি সীমিত, তবুও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬