ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

১২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ AM
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স © সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন যথেষ্ট নমনীয়তা দেখালেও আলোচনার টেবিলে কোনো কার্যকর অগ্রগতি সম্ভব হয়নি। রবিবার (১২ এপ্রিল) ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ম্যারাথন বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

ভ্যান্স বলেন, দুই পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এমন কোনো অবস্থানে পৌঁছানো সম্ভব হয়নি যেখানে ইরানিরা যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মেনে নিতে রাজি ছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলোচনার পরিবেশ ও যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমার মনে হয় আমরা অনেক বেশি নমনীয় ছিলাম এবং তাদেরকে (ইরানকে) অনেক বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছিলাম।’ 

আরও পড়ুন: চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স

তিনি আরও জানান, এই আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে তাদের প্রতি স্পষ্ট নির্দেশনা ছিল। ভ্যান্সের ভাষ্যমতে, ‘প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন—তোমাদের সেখানে (ইসলামাবাদে) সদিচ্ছা নিয়ে যেতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা ঠিক তা-ই করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।’

জেডি ভ্যান্সের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে এবং দ্বিপাক্ষিক বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সমঝোতার চেষ্টা করলেও তেহরানের অনড় অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত বা কার্যকর ফলাফল ছাড়াই শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করছে। ভ্যান্সের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও ইরানের অসহযোগিতার কারণেই এই ম্যারাথন আলোচনার সমাপ্তি হলো কোনো সুসংবাদ ছাড়াই।

এ সময় কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ছাড়াই ওয়াশিংটনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬
বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি: ইসি সচ…
  • ১৮ আগস্ট ২০২৬
সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬
‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— প্রভোস্টের পদত্যাগ…
  • ১৮ আগস্ট ২০২৬