‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা, আরও কড়া বার্তা শামারুহ মির্জার

১১ এপ্রিল ২০২৬, ১০:০৪ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ PM
শামারুহ মির্জা

শামারুহ মির্জা © সংগৃহীত

‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান।’ ফেসবুকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জার পোস্ট নিয়ে সমালোচনা শুরু হলে আরও কড়া বার্তা দিয়ে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। 

শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৭টায় সামাজিক যোগাযোমাধ্যমে শামারুহ মির্জা পোস্ট দেওয়ার পর নেটিজনদের আলোচান-সমালোচনায় প্রায় ২ঘণ্টা পর রাত পৌনে ৯টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। 

প্রথম পোস্টের পর দ্বিতীয় পোস্টে ফখরুল কন্যা বলেন, এইটা একটা অদ্ভুত দেশ। আমি একটা কথা বললাম। সাথে সাথে শুরু হয়ে গেল। ‘সে এটা বলল, অথচ ওর বাবা সরকারে।’ তো? আমি তো সরকারে না! তো আমি সরকারে না থেকে আপনারা চান আমি সরকারের কাজে হস্তক্ষেপ করি? কেন ভাই? এইটা কি ঠিক হবে? আপনারা আসলেই চান, যে সরকারে নাই, সে সরকারের কাজে হস্তক্ষেপ করবে? আসলেই? এইটা কেমনে সম্ভব? ম্যাজিক ল্যাম্প?

তিনি বলেন, অন এ সিরিয়াস নোট, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। আপনারা এই সবাইকে বাপদাদা আর হাসব্যান্ড এর ছায়ায় না দেখে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে দেখতে শিখুন। যেখানে আছি (অস্ট্রেলিয়া), এই দেশে কেউ আমাকে আমার বাপ দাদার ছায়ায় দেখেনি। আমি বহু বছর বাপ দাদার ছায়ায় না থেকে নিজেকে তৈরী করেছি (বাই দ্য ওয়ে, আই এম ভেরি প্রাউড অফ মাই ড্যাড, মম, গ্রান্ডপা, হাসব্যান্ড এন্ড মাই ফ্যামিলি। আমার আব্বুজির এই দেশের জন্য যা অবদান, আমি তাঁর মেয়ে হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করি। আলহামদুলিল্লাহ)। বাংলাদেশ এ আমার চাওয়া ছিল, একটা ভালো নির্বাচিত সরকার। আলহামদুলিল্লাহ । হয়েছে। নির্বাচনের পর আমি আমার কাজে ফিরে এসেছি।

শামারুহ মির্জা বলেন, ‘প্রতিটি স্বাধীন নাগরিকের উচিত সরকারের কাছে নাগরিক অধিকার চাওয়া। এবং সরকারে থাকুক আর না থাকুক। আমি বিএনপির শুভাকাঙ্খি বলেই বিএনপির কাছেই চাইব। এবং আমি মনে করি, এটা একটা দারুণ ব্যপার। এই ব্যাপারটা হাসিনার রেজিম এ তার ভক্তের দল, করেনি। ভয়ে কিংবা নির্ভয়ে।

এ কারণেই হাসিনা হত্যাকারীতে পরিণত হয়েছিল। আমার বিশ্বাস, বিএনপি সরকার কোনোদিনও মার্ডারাস হবে না, কেননা এর আমাদের মতো কিছু শুভাকাঙ্খী আছে। যারা সরকারে নাই, এবং যাদের ব্যাক্তিগত কোনও স্বার্থ নেই। এবং এ সরকার জনতার সরকার। ইরানি কিংবা পাকিস্তানিদের নিয়ে গর্ব না করে, নিজেদের নিয়ে গর্ব করা যায় এমন কিছু করুন। গ্রেসফুলি চলুন। আল্লাহ পছন্দ করেন।’

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9