'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ চালাচ্ছে'

১২ এপ্রিল ২০২৬, ১২:৫২ AM
মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু © টিডিসি ফটো

কুষ্টিয়ার ফিলিপনগরে মাজারে হামলা ও পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তিনি অভিযোগ করেছেন, ফিলিপনগরের হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে বিএনপি 'ইন্টেরিম ২.০' হিসেবে দেশ চালাচ্ছে। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মেঘমল্লার বসু বলেন, 'ফিলিপনগরের হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ চালাচ্ছে৷ মব সন্ত্রাসের শিকড় উপড়ায়ে ফেলার অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় আসছে। সিলেট ও চট্টগ্রাম, যে দুইটি অঞ্চলে তরিকতপন্থীদের সিগনিফিকেন্ট ভোট আছে সেসব জায়গায় জামায়াতের পরাজয় এই বার্তাই দিয়েছে যে গত দেড় বছরে মাজার ভাঙা ইন্টেরিম- এনসিপি- জামায়াত অক্ষের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে।'

সরকারের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, 'বিএনপি যদি মনে করে ইসলামো-ফ্যাসিস্টদের না ঘাঁটায়েই তারা রাষ্ট্র চালায়ে পারবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।'

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। মব করে সংঘটিত এই বর্বরোচিত হামলায় মাজারের প্রধান ও পীর শামীম রেজা জাহাঙ্গীর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬