মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নিন্দা

১২ এপ্রিল ২০২৬, ১২:০৩ AM
এনসিপি লোগো

এনসিপি লোগো © টিডিসি ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে দলটি এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, 'আজ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। এতে মাজারের প্রধান ও পীর শামীম রেজা জাহাঙ্গীর নিহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।'

এনসিপি মনে করে, 'ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত। 'মব-সহিংসতা' করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছে, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িতদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এ ধরনের 'মব-সহিংসতা' স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ব্যতীত সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির ছত্রছায়া দেখা গেছে। সংবাদমাধ্যম মারফত জানা গেছে, আজ সকাল থেকেই হঠাৎ করে নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে কোরআন শরীফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে মাজারে হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় প্রত্যাশিত সতর্কতা অবলম্বন ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।'

সরকারের ভূমিকাও সমালোচনা করে এনসিপি বলেছে, 'সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার 'মব কালচার' শেষ করার ঘোষণা দিলেও 'প্রকৃত মব' থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষ 'মব' করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুইজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে। একদিকে সরকার 'মব কালচার' শেষ করার ঘোষণা দিয়ে সরকার-সমর্থিত 'মব'কে প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে 'মব কালচার' পরিভাষাটিকে সরকারি দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।'

বিবৃতির শেষাংশে বলা হয়, 'সরকার একের পর এক নিজ নির্বাচনী ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সকল বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।'

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence