বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায়

উচ্চ আদালতে বিচারকাজ বন্ধ থাকবে আজ

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

প্রয়াত বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। এদিন আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিচারপতি মারা যাওয়ায় রীতি অনুযায়ী বিচারকাজ বন্ধ রাখার আবেদন করেন।

রোববার সকালে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্তের কথা জানান।

প্রথমে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আপিল বিভাগে বলেন, গত শুক্রবার মাননীয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। এতে আমরা সবাই শোকাহত। আমি তার সম্মানে আজকে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার জন্য জন্য প্রার্থনা করছি। কারণ এর আগে কোনো সিটিং জাজ মারা গেলে তার সম্মানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা আমাদের দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে।

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

এ সময় সব সিনিয়র আইনজীবীরাও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রতি সমর্থন জানান। পরে সবার কথা শুনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

গত শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসানকে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬