অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার

১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ PM
অং সান সু চি

অং সান সু চি © সংগৃহীত

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ও জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সাধারণ ক্ষমায় কারাদণ্ড কমল অং সান সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টের। ক্ষমতা গ্রহণের পর অন্যতম প্রথম পদক্ষেপ হিসেবে এই ক্ষমার ঘোষণা দেন মিন অং হ্লাই। যার আওতায় ৪ হাজার ৩৩৫ জন বন্দির সাজা হ্রাস বা মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা ৪০ বছর এবং অন্যান্য বন্দিদের মেয়াদের ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে। এই ক্ষমার আওতায় ১৭৯ জন বিদেশি নাগরিকও রয়েছেন, যাদের মুক্তির পর নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে বন্দি সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে তার সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে পূর্ণ ক্ষমা করা হয়েছে। অন্যদিকে ৮০ বছর বয়সী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সাজা আংশিক কমানো হয়েছে। সু চির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার ২৭ বছরের কারাদণ্ডের মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে।

তবে শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সাধারণত জানুয়ারি মাসে মিয়ানমারের স্বাধীনতা দিবস এবং এপ্রিল মাসে নববর্ষ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তবে এবার মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হওয়ার পরপরই এই পদক্ষেপ নিলেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬