মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

১০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ PM
সেনাপ্রধান  মিন অং হ্লাইং

সেনাপ্রধান মিন অং হ্লাইং © সংগৃহীত

সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর এবার বেসামরিক পোশাকে নিজের শাসন পাকাপোক্ত করলেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর মাধ্যমে ২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা এই জেনারেল এখন থেকে বেসামরিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বিতর্কিত নির্বাচনের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন ৬৯ বছর বয়সী হ্লাইং। যদিও অং সান সু চির দলসহ অধিকাংশ বিরোধী দল ওই নির্বাচনে অংশ নেয়নি, তবে সামরিক বাহিনীর মিত্র রাজনৈতিক দলগুলোর নিরঙ্কুশ জয়ের ফলে তার প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হয়। শপথ গ্রহণের পর হ্লাইং দাবি করেন, মিয়ানমার পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে তিনি সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন। তবে তার নবগঠিত ৩০ সদস্যের মন্ত্রিসভায় আধিপত্য রয়েছে বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তাদের। আন্তর্জাতিক মহলে সমালোচিত ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্তত ১০ জন সদস্য এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে নেপিডোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ও সমালোচকদের মতে, আন্তর্জাতিক চাপ সামলাতে এবং নিজের শাসনকে বৈধতা দিতেই হ্লাইংয়ের এই ‘লোক দেখানো’ পদক্ষেপ।

উল্লেখ্য, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অং সান সু চি কারাবন্দি আছেন। তার সরকারের পতনের পর দেশজুড়ে শুরু হওয়া গৃহযুদ্ধ ও দমন-পীড়নে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার রাজনৈতিক কর্মী এখনো কারাগারে বন্দী।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬