মিয়ানমারে পাচারের সময় ৯০০ কচ্ছপের ডিম উদ্ধার 

২৮ মার্চ ২০২৬, ০৯:৫১ AM
৯০০ পিস কচ্ছপের (কাসিমের) ডিম উদ্ধার

৯০০ পিস কচ্ছপের (কাসিমের) ডিম উদ্ধার © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারের সময় ৯০০ পিস কচ্ছপের (কাসিমের) ডিম উদ্ধার করেছে টেকনাফ ২ (বিজিবি)। উদ্ধার করা ডিমগুলো পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া বিওপির একটি নৌ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এমন অবস্থায় ৯০০ পিস কচ্ছপের ডিম উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কচ্ছপের ডিম জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। উদ্ধারের পর ডিমগুলো বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন টেকনাফ রেঞ্জ কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, উদ্ধার করা কচ্ছপের ডিমগুলো সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় বন্যপ্রাণী পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬