ছাত্রদল নেতাকে শোকজ

‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’

১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ PM
অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম

অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম © সংগৃহীত

‎পহেলা বৈশাখ উৎসব উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত মেলায় কয়েকটি অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঘটনায় অভিযুক্ত আশরাফুলকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে নোটিশ দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য।

আশরাফুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শামসুজ্জামান মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।

‎‎অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষ্যে রুচি বৈশাখী উৎসব কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট ঘিরে কলেজের মাঠে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান বসে। সেইসব দোকান থেকে চাঁদা উত্তোলন করে আশরাফুল ইসলাম। পরে সেই টাকা কলেজের এস এম হলের একটি রুমে ভাগবাটোয়ার সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে বিষয়টি ছাত্রদলের কর্মী-সমর্থকদের আলোচনায় আসে। চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

‎‎এবিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘সামনে এডওয়ার্ড কলেজের ছাত্রদলের কমিটি গঠন হবে। তাই আমার বিপক্ষ গ্রুপ বিভিন্ন সিস্টেম করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। ভিডিও ছড়িয়েছে আমাদের অভ্যন্তরীণ লোকজন।’

তিনি আরও বলেন, ‘তিন থেকে চারশ দোকান বসেছিল। কোনো দোকানদার চাঁদা নেওয়ার কথা বলতে পারবেন না। শুধু বলেছিলাম যে দোকান দিচ্ছেন আমাদের ছেলেপিলেদের একটু খাওয়ায়েন আর কি। এর থেকে বেশি কিছু না। কেউ গোপনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। এগুলো দেখা ছাড়া কোনো উপায় নেই। কারণ জনে জনে তো প্রমাণ করতে পারব না।’

‎এ নিয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, ‘আমরা বিষয়টি তদন্তাধীন রেখেছি। কোনো ব্যক্তির অন্যায়ের দায় সংগঠন নেবে না।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬