জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে তথ্য চাইল প্রশাসন

৩১ মার্চ ২০২৬, ০২:০৪ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০২:১০ PM
সম্পাদিত ছবি

সম্পাদিত ছবি © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস হতে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশাল মিডিয়ায় প্রচার হয়। উক্ত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লেখিত ঘটনার সাথে সম্পর্কিত কোন তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্নস্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এতে আরও উল্লেখ করা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬