জবির নতুন প্রক্টর ড. মোহাম্মদ নাসির উদ্দিন

২৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ PM
অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন

অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
 
অফিস আদেশ সূত্রে জানা যায়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. নাসির উদ্দিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই আদেশ আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে। নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।


   

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬