বাড়ি চাঁদপুর ও শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি থাকায় শিক্ষককে হেনস্তায় ছাত্রদল নেতারা, উপাচার্যকে অভিযোগ

২৯ মার্চ ২০২৬, ০৭:০৭ PM
জবি অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার, ছাত্রদল নেতা হিমেল, সুমন ও জাফর

জবি অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার, ছাত্রদল নেতা হিমেল, সুমন ও জাফর © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের এক অধ্যাপককে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ রবিবার ভুক্তভোগী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। 

লিখিত অভিযোগে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, ‘গত ১৭ মার্চ-২০২৬ তারিখে নতুন উপাচার্যের যোগদান উপলক্ষ্যে টিএসসি থেকে চা পান শেষে দুই সহকর্মী—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিকের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিই। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন গতিরোধ করেন।

এ সময় মেহেদী হাসান হিমেল আমাকে জিজ্ঞাসা করেন বাড়ি চাঁদপুর কিনা এবং বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার একাধিক ছবি আছে কিনা। তার এসব প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বললে আমাকে উদ্দেশ্য করে অভিযোগ করা হয় যে, আমি এলাকায় বিএনপি এবং বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত’। আমি এ অভিযোগের প্রমাণ জানতে চাইলে হিমেল তার কাছে প্রমাণ আছে বলে জানান। এক পর্যায়ে আমার সহকর্মী ‘একজন শিক্ষককে’ এভাবে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

‘তখন হিমেলের নেতৃত্বে ছাত্রদলের জাফর আহমেদ, সুমন সরদারসহ ১০ থেকে ১৫ জন সদস্য আমাদের উদ্দেশ্যে অপমানজনক ভাষায় কথা বলেন এবং আমার সহকর্মীর মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নিয়ে তল্লাশি চালান। আমার সহকর্মীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আমাকেও ধমক দেওয়া হয় এবং ফোন জোর করে চেক করার চেষ্টা করা হয়।

আমি ঘটনাস্থল থেকে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার সময় পিছন থেকে আমাকে ধাক্কা দেওয়া হয়। পরবর্তীতে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে অবহিত করলে উপাচার্য লিখিত অভিযোগ দিতে বলেন।’ অভিযোগ পত্রে ভুক্তভোগী শিক্ষক লিখিত আবেদনে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9