সবাইকে সঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই: জবি উপাচার্য

২৯ মার্চ ২০২৬, ০৪:০০ PM
অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েই আমরা একসাথে কাজ করে যাব।

রবিবার (২৯ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সব স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন আমাকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের সবার।’  এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এ যাত্রায় আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছি।’

সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9