শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার্য

২৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ PM
শহীদ ইকরামুল হক সাজিদ ও জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

শহীদ ইকরামুল হক সাজিদ ও জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এর অংশ হিসেবে আগামী ২৭ মার্চ শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করবেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্টরা শহীদ সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে গিয়ে তারা তার কবর জিয়ারত করবেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, ‘যাদের আত্মদানে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, তাদের মধ্যে আমাদের সূর্যসন্তান সাজিদ অন্যতম। ক্যাম্পাসের নিয়মিত কার্যক্রম শুরুর পূর্বেই আমরা আমাদের এই গর্বিত সন্তানকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী শুক্রবার সকাল সাড়ে আটটায় তার কবর জিয়ারতের উদ্দেশ্যে টাঙ্গাইল যাব।’

উল্লেখ্য, শহীদ ইকরামুল হক সাজিদ জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

আর জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬