স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০২৬, ০১:০০ PM
স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরবর্তীতে সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শাখা ছাত্রদলের নেতারা।

এ ছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬