ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য

২১ মার্চ ২০২৬, ১২:১৮ PM
জামাতে ইমামতি করেছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জামাতে ইমামতি করেছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক ও ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান উপস্থিত ছিলেন।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬