‎ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ২০ বাস আটক

২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
ঢাবিতে ঠিকানা পরিবহনের বাস আটক

ঢাবিতে ঠিকানা পরিবহনের বাস আটক © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তার মাকে হেনস্তা ও অসদাচরণের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ‘ঠিকানা পরিবহনের’ ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) পরিবহনটির কর্মীদের হাতে ওই শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার ঘটনার জেরে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করা হয়।
‎
‎ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। আগে ওই রুটের ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
‎
‎মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালক জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করা হলেও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাঁর মাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
‎
‎এ বিষয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর আমরা এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিই। ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে এমন দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে
‎
‎সাকিব আরও জানান, ঘটনাটি মীমাংসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি এবং পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। সুষ্ঠু সমাধান ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা।

৪ হাজার ৭০০ কোটি টাকা উপবৃত্তি পাচ্ছেন ৯৯ লাখ ৩৪ হাজার শিক্…
  • ২৮ নভেম্বর ২০২৬
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
‎ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ২০ বাস আটক
  • ২৮ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে নাহিদের অনুষ্ঠানে হামলার ঘটনায় দুই সপ্তাহ পর গ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির কথা কিতাবে ছিল না, আমরাই করতে যাচ্ছি
  • ২৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬