কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

গ্রেপ্তার সাদ্দাম গ্রেপ্তার (মাঝে)

গ্রেপ্তার সাদ্দাম গ্রেপ্তার (মাঝে) © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে মো. সাদ্দাম সিকদার (৩২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তে সাদ্দাম সিকদারকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মহিপুর থানা পুলিশ আরও জানায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

‎ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ২০টি বাস আটক
  • ২৮ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে নাহিদের অনুষ্ঠানে হামলার ঘটনায় দুই সপ্তাহ পর গ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির কথা কিতাবে ছিল না, আমরাই করতে যাচ্ছি
  • ২৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
২২ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি…
  • ২৮ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে পুড়ল দোকান ও গোডাউনে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬