ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা

১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন

জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন © সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

আউয়াল খান ফরিদপুর শহরের আলিপুর এলাকার মৃত আলী খানের ছেলে।

ওই ফেসবুক পোস্টে আওয়াল খান উল্লেখ করেন, ‘আজ থেকে এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নাই। আমার আজ থেকে কোনো রাজনৈতিক নেতা নাই। এই ভদ্র সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবেন না। এখন থেকে তিনি সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করবেন। পা চাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়।’

রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে আউয়াল খান বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে জড়িত থেকেছি। নির্যাতন সয়েছি, জেল খেটেছি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করিনি। কখনো চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়াইনি। কিন্তু দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল ক্রয় করেও সেই টাকা ফেরত পাইনি। এসব কারণেই তিনি প্রচণ্ড ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, ‘লালন জেলা কমিটির সহ-সভাপতি এবং তিনি একটি কোম্পানিতে চাকরি করেন। ফেসবুক পোস্টের বিষয়ে আমার জানা নেই এবং তিনি কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্রও দেননি। পদত্যাগপত্র দাখিল করলে আমরা পরবর্তী ব্যবস্থা জানাব।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬