রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ PM
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী © সংগৃহীত ও সম্পাদিত

পবিত্র হজপালনের উদ্দেশ্যে আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করবে। ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট শুরু হবে রাত ১২টা ২০ মিনিটে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১১টা ৩৫ মিনিটে হজফ্লাইটের উদ্বোধন করবেন। এর আগে রাত সাড়ে ১০টায় আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

এদিকে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ হতে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে।

লোকমান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ হতে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর প্রেরণ করা হয়েছে। এ সকল উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে সারাদেশ থেকে আগত হজযাত্রীদের চাপে যানজট মোকাবিলায় আশকোনা হজক্যাম্পে পৌঁছাতে কাওলা সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) উত্তর।

চলতি বছর বাংলাদেশ হতে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। মোট ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। প্রথম দিনে মোট ১৪টি বিমান হজযাত্রী বহন করবে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করবে। সবশেষ ফ্লাইট ২১ মে সৌদি আরব যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। হজ্বের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই পর্যন্ত চলবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬