সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে রূপায়ণ গ্রুপে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ১০ কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ গ্রুপ;
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;
বিভাগ: সেলস;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩২,০০০-৬০,০০০ টাকা;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: উত্তরা ১২ নম্বর সেক্টর, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে প্লাজা ম্যানেজার, পদ ৫০, আবেদন শেষ ২৪ এপ্রিল
আবেদনের যোগ্যতা—
*মার্কেটিংয়ে এমবিএ অথবা বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মেঘনা গ্রুপ নিয়োগ দেবে রুট ইনচার্জ, আবেদন শেষ ৮ মে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম