গিনেস বুকে ঠাঁই পেল সবচেয়ে খর্বাকৃতির গরু চারু

২৬ জানুয়ারি ২০২২, ০৩:০৩ PM
খর্বাকৃতির গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে চারু।

খর্বাকৃতির গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে চারু। © সংগৃহীত ছবি

রানীর পর গিনেজ বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে জায়গা করে নিয়েছে আরেক খর্বাকৃতির গরু চারু। রানীর মতো চারুও সাভারের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বেড়ে উঠছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সাভারের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান।

তিনি জানান, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ গিনেজ বুকে ইমেইলের মাধ্যমে আবেদন করেন। তার পরিপেক্ষিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইমেইলের মাধ্যমে গিনেজ কর্তৃপক্ষ চারুকে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত গরুর স্বীকৃতি দিয়ে ইমেইল পাঠায়।

আরও পড়ুন: এক দশকে দেশে ৭৪টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে: প্রধানমন্ত্রী 

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, চারু নামের গরুটির জন্ম ২০১৯ সালের জুলাই মাসে। সে হিসেবে তার বয়স এখন আড়াই বছর। চারুর এখন চারটি দাঁত। উচ্চতায় ২৩.৫০ ইঞ্চি, লম্বায় ২৭ ইঞ্চি ও ওজন ৩৯ কেজি। যা রানীর চেয়ে কিছুটা বড়।

গরুটি দেখাশুনার দায়িত্বে থাকা খামারের কর্মচারী মো. মামুন বলেন, ছয় মাস আগে চারুকে সিলেট থেকে সংগ্রহ করা হয়। এরপর গিনেজ বুক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একাধিকবার চারুর মাপের ছবি এবং ভিডিও পাঠানো হয়।

আরও পড়ুন: ‘কিছু ভিসি সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের খেপিয়ে তুলছে’

শিকড় অ্যাগ্রোর পশু চিকিৎসক প্রতি দু সপ্তাহ পরপর চারুকে দেখতে আসেন এবং চারুর ওজন, শরীর চকচকে আছে কি না, গঠন বাড়ছে কি না এসব দেখে যান।

এর আগে, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর গিনেস বুকে মৃত গরু হিসেবে রেকর্ড গড়া রানির উচ্চতা ছিল ২০ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬