রুয়েটে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, সর্বোচ্চ ১৫ লাখ

০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ PM
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে গবেষণা মঞ্জুরি সংক্রান্ত নীতিমালা ও পদ্ধতি হালনাগাদ করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তর থেকে প্রকাশিত এ নথিতে শিক্ষক ও স্নাতকোত্তর (পিএইচডি) শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান, প্রকাশনা সম্মানী, ভ্রমণভাতাসহ বিভিন্ন বিষয়ে বাজেট বরাদ্দের প্রদানের নির্দেশনা তুলে ধরা হয়েছে।

‎বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত অনুদানের নির্দেশিকার আলোকে প্রণীত এ নীতিমালায় গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গবেষণা মঞ্জুরি বরাদ্দের আওতায় শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প ব্যয়, সেমিনারে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা; জার্নাল প্রকাশনার জন্য Publication Grant ও Publication Honorarium এবং JEAS জার্নাল ও Research Project Summary বই প্রকাশনা ব্যয় আরও অন্যান্য সহায়ক ক্ষেত্রে বাজেট বরাদ্দ। 

‎২০২৬ সালের নতুন নীতিমালায় বিভিন্ন ক্যাটাগরির গবেষণা মঞ্জুরির পরিমাণ পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে: (১) ইয়াং প্রফেশনাল গবেষণা মঞ্জুরি যা প্রযোজ্য হবে নবীন শিক্ষকদের জন্য, অগ্রাধিকার পাবেন প্রভাষক/সহকারী অধ্যাপক শিক্ষকগণ। এক্ষেত্রে ১ বছর মেয়াদে সর্বোচ্চ বরাদ্দ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা। তবে কমপক্ষে ১টি Peer-reviewed জার্নাল প্রকাশ বাধ্যতামূলক।

‎(২) মাস্টার্স/এমফিল গবেষণা মঞ্জুরি যা প্রযোজ্য হবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক যেকোন শিক্ষকের অধীনে এই কোর্সের পার্টটাইম শিক্ষার্থীদের জন্য অথবা শিক্ষক যিনি উক্ত কোর্সের ছাত্র। এক্ষেত্রে ১ বছর মেয়াদে সর্বোচ্চ বরাদ্দ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। তবে SJR/ISI/SCI/SCIE ইনডেক্সভুক্ত অন্তত ১টি জার্নাল পেপার প্রকাশ বাধ্যতামূলক।

‎(৩) পিএইচডি গবেষণা মঞ্জুরি যা প্রযোজ্য হবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক যেকোন শিক্ষকের অধীনে এই কোর্সের পার্টটাইম শিক্ষার্থীদের জন্য অথবা শিক্ষক যিনি উক্ত কোর্সের ছাত্র। এক্ষেত্রে ১ বছর মেয়াদে সর্বোচ্চ বরাদ্দ ৭,০০,০০০ (সাত লক্ষ) টাকা। তবে SJR/ISI/SCI/SCIE ইনডেক্সভুক্ত অন্তত ১টি জার্নাল প্রকাশ বাধ্যতামূলক।

‎(৪) উচ্চতর গবেষণা মঞ্জুরি যা প্রযোজ্য হবে পিএইচডি ডিগ্রিধারী সক্রিয়ভাবে কর্মরত শিক্ষকদের জন্য। এক্ষেত্রে ২বছর মেয়াদে সর্বোচ্চ বরাদ্দ ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকা এবং গবেষণা সহকারী নিয়োগের সুযোগ রয়েছে। তবে কমপক্ষে ২টি জার্নাল প্রকাশ বাধ্যতামূলক।

‎(৫) পিএইচডি শিক্ষার্থী (নন-শিক্ষক) যা প্রযোজ্য হবে এই কোর্সের অধীন শিক্ষার্থীদের জন্য। এক্ষেত্রে ১ বছর মেয়াদে সর্বোচ্চ বরাদ্দ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা। তবে কমপক্ষে ১টি কনফারেন্স/জার্নাল পেপার প্রকাশ বাধ্যতামূলক।

‎উল্লেখ্য, সব ক্ষেত্রে ন্যূনতম বরাদ্দ সর্বোচ্চ সীমার ৬০ শতাংশের কম হবে না। প্রকল্প পরিচালক এককালীন এক মাসের মূলবেতনের সমপরিমাণ (সর্বোচ্চ ৬০,০০০ টাকা) সম্মানী পাবেন। অনুমোদিত প্রকল্পের অর্থ দুই কিস্তিতে ছাড় করা হবে। মোট বরাদ্দের ৬০% ব্যয় না করলে পরিচালক সম্মানী প্রাপ্য হবেন না। এছাড়াও উচ্চতর গবেষণা মঞ্জুরির ক্ষেত্রে গবেষণা সহকারী মাসিক ২২,০০০ টাকা হারে সর্বোচ্চ ২,৬৪,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। এ অর্থ অন্য খাতে স্থানান্তরযোগ্য নয়।

‎উল্লেখ্য কনফারেন্স/জার্নালের ক্ষেত্রে প্রকাশনা ও ভ্রমণ ভাতার জন্য নীতিমালা প্রণয়ন হয়েছে। একজন প্রকল্প বাস্তবায়নকারী শিক্ষক বছরে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত Travel Grant পাবেন। একটি পেপারের জন্য কেবল একজন লেখক এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

‎এ ছাড়া প্রকাশনা সম্মানীর ক্ষেত্রে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এ নীতিমালায়। SJR/ISI/SCI/SCIE ভিত্তিক জার্নালে প্রকাশিত হলে প্রকাশনার মান ও সংখ্যা অনুযায়ী সম্মাননা প্রদান করা হবে। Q1, Q2 এবং Q3 জার্নালের ক্ষেত্রে যথাক্রমে ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। এর বাইরে Q4 অর্থাৎ Peer-reviewed, SJR/ISI/SCI/SCIE এ জন্য ৬,০০০ টাকা সম্মানী পাবেন। তবে শর্তানুযায়ী প্রতিটি প্রকাশনায় একজন শিক্ষক আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ২টি প্রকাশনার জন্য সম্মানী (সর্বোচ্চ ১,২০,০০০টাকা) প্রদান করা হবে।

‎রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম প্রতিনিয়ত জোরদার করে যাচ্ছে। দপ্তরটি গবেষণা প্রকল্প আহ্বান ও মঞ্জুরি প্রদান, জার্নাল প্রকাশ, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, ফেলোশিপ ও পদক প্রদান, শিল্প-শিক্ষা সহযোগিতা (Industry-Academia Collaboration) এবং MoU সহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গবেষণায় আন্তর্জাতিক মান অর্জন, ইনডেক্সড জার্নালে প্রকাশনা বৃদ্ধি এবং শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করাই এ নীতিমালার মূল লক্ষ্য। এবিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্ধিত বাজেট প্রবর্তনের মাধ্যমে রুয়েটে গবেষণার গতি ও মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence