ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির ৬ ড্রাম জেলি ধ্বংস, জরিমানা

অভিযান চালিয়ে ৬ ড্রাম জেলি ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

অভিযান চালিয়ে ৬ ড্রাম জেলি ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ৬ ড্রাম জেলি ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা করেছেb ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পরিচালিত অভিযানে একটি বাড়িতে গড়ে ওঠা ভেজাল দুধ তৈরির কারখানা থেকে জেলি ও সয়াবিন তেল জব্দ করা হয়।

বুধবার রাতে (৪ মার্চ) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান ও থানা-পুলিশ সম্মিলিত অভিযান পরিচালনা করে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের মোছা. খুশি খাতুনের (৪০) বাড়িতে ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ৬ ড্রাম ভেজাল দুধ তৈরির জেলি, ৫ ড্রাম সয়াবিন তেল জব্দপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পাশাপাশি ভেজাল দুধ তৈরির জন্য ব্যবহৃত ৬ ড্রাম জেলি ম্যাজিস্ট্রেটের আদেশে ধ্বংস করে ৫ ড্রাম  সয়াবিন তেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতে  অব্যাহত থাকবে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬