মুক্তিযুদ্ধে অবদানে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ

০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৫:০৩ PM
এবার মুক্তিযুদ্ধে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে

এবার মুক্তিযুদ্ধে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে © টিডিসি সম্পাদিত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

এবার মুক্তিযুদ্ধে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) সর্বপ্রথম ক্যাডেট কলেজ।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাডেট কলেজও। 

 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬