বাসচাপায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৬ ডিসেম্বর ২০২১, ০২:৩১ PM
আটক এম এম পরিবহনের বাস

আটক এম এম পরিবহনের বাস © সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে বাসচাপায় সাজেদা খানম (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সাজেদা উপজেলার রাইসুর নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কানে হেডফোন লাগিয়ে পড়াশোনা, বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

জানা গেছে, সাজেদা খানম উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের বকুল শেখের মেয়ে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ডিসপ্লেতে অংশ নিতে আসার সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে এম এম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আহত অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বার্গার খাওয়ার সময় শ্বাসনালীতে মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, আহত শিক্ষার্থীর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬