গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে

১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ PM
যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য একটি স্বপ্নের গন্তব্য। প্রায় ১৪০টিরও বেশি মানসম্মত বিশ্ববিদ্যালয় ও বিশ্বখ্যাত ব্রিটিশ লাইব্রেরির মতো সমৃদ্ধ জ্ঞানভাণ্ডারের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে সমাদৃত। তবে উচ্চব্যয়ের কারণে অনেকেই সেখানে পড়াশোনাকে কঠিন মনে করেন ও স্কলারশিপ নিয়ে দ্বিধায় থাকেন। বাস্তবে যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়েই বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে।

এই ধরনের একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ‘গ্রেট স্কলারশিপ’। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের  আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।

যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ ২৯ হাজার ৫৭ টাকা।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে, আবেদন ৩১ মে পর্যন্ত

আবেদনের যোগ্যতা

*অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতা (যেমন IELTS) পূরণ করতে হবে;

*ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে;

*যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে;

*ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে;

*গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপ্রক্রিয়া

আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী  যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।

২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি
  • ১২ মে ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তামিমের কাঠগড়ায় বুলবুলের বোর্ড
  • ১২ মে ২০২৬
অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উন্নয়নে সম্পৃক্ত করার…
  • ১২ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় কোয়ান্টিটিতে অনেক এগিয়েছি, কোয়ালিটিতে কতটুুকু…
  • ১২ মে ২০২৬
র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে পৌঁছাতে পারেনি:…
  • ১২ মে ২০২৬
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা অনুসরণ করতে হবে
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9