স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে, আবেদন ৩১ মে পর্যন্ত

১২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি। ‘গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, তাইওয়ান, কলম্বিয়া ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩১ মে ২০২৬।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চারটি ক্যাম্পাস রয়েছে: অ্যাডিলেডের উত্তর টেরেস, রোজওয়ার্দি ক্যাম্পাস, উরব্রায় ওয়েট ক্যাম্পাস ওে মেলবোর্ন। বিশ্ববিদ্যালয়ের থেবার্টনে, অ্যাডিলেডের ন্যাশনাল ওয়াইন সেন্টারে ও সিঙ্গাপুরের এনজি অ্যান-অ্যাডিলেড শিক্ষা কেন্দ্রে স্যাটেলাইট ক্যাম্পাস রয়েছে। অ্যাডিলেড ইউনিভার্সিটির মোট পাঁচটি অনুষদ রয়েছে। 

সুযোগ-সুবিধা 

প্রতিটি অনুষদে দুটি করে স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপ হিসেবে শিক্ষার্থীদের টিউশন ফির ৫০ শতাংশ খরচ দেওয়া হবে। তবে এই স্কলারশিপ অর্জনের জন্য শিক্ষার্থীর অ্যাকাডেমিক ফলাফল ATAR-৯৮ বা জিপিএ ৬.৮ থাকতে হবে।

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা 

*অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের যেকোনো একটি কোর্সে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।

*ডিগ্রি শুরু হওয়ার আগে একটি প্রি-এনরোলমেন্ট ইংলিশ প্রোগ্রামে (PEP) অন্তর্ভুক্ত হতে হবে।

*স্নাতক প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের ৯৯.৯৯ Raw ATAR বা সমমান থাকতে হবে।

*স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের জিপিএ ৭-এর মধ্যে ৬.৯ বা সমমান থাকতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের প্রক্রিয়া

ইউনিভার্সিটি অব অ্যাডিলেড গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তিতে আবেদনের জন্য ভিন্ন কোনো ফরমও নেই। এই স্কলারশিপ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে শিক্ষার্থীদের দেওয়া হবে। তবে এর জন্য আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করতে হবে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬।

ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্…
  • ১২ মে ২০২৬
প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ও সুযোগ-সুবিধা বাড়ানোয় গুরুত…
  • ১২ মে ২০২৬
২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি
  • ১২ মে ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তামিমের কাঠগড়ায় বুলবুলের বোর্ড
  • ১২ মে ২০২৬
অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উন্নয়নে সম্পৃক্ত করার…
  • ১২ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় কোয়ান্টিটিতে অনেক এগিয়েছি, কোয়ালিটিতে কতটুুকু…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9