নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ PM
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ছবি

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ছবি © টিডিসি ফটো

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে জেলার কেন্দুয়া উপজেলার দামিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-আঠারবাড়ী সড়কের দামিনা মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ জিল্লুর রহমানকে হাতেনাতে ধরা হয়।

গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার ছেলে।

এই ঘটনায় সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি মামলা করেছেন। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬