বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM
গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ © সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন এবং বোর্ড বাজার এলাকায় একটি নিরাপদ ওভারব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানান।

কর্মসূচির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছে। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বারবার পিছিয়ে পড়ে। একাধিকবার মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় সরকার পরিবর্তনের পর এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে অসমাপ্ত অবকাঠামোর কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে।

তারা দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে কাজ সম্পন্ন এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9