১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়

১৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিভিন্ন ব্যাচের চলমান সমস্যাগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ চিঠির বিষয়ে মন্ত্রণালয়ের আইন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আইন কর্মকর্তাদের মতামত পরবর্তীতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অবহিত করা হবে বলে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএর চিঠিতে ১-১২তম ১৩ ও ১৪তম, ১৭তম এবং ১৮তম নিবন্ধনধারীদের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১-১২তম নিবন্ধনধারীদের মামলা চলমান। ১ত, ১৪ এবং ১৭তম নিবন্ধনধারীদের মামলার নিষ্পত্তি হয়েছে। ১৮তম নিবন্ধনধারীদের মামলা চলমান রয়েছে। মামলা, বয়স এবং সনদের বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়টি আইন কর্মকর্তাদের বের করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে যা আছে

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ তাদের চিঠিতে মামলা নাম্বারসহ কিছু বিষয় জানিয়েছে। তবে বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্য এবং সম্ভাব্য সমাধান বের করতে আমাদের আইন কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। আইন কর্মকর্তার মতামত পাওয়ার পর বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করা হবে।’

আরও পড়ুন: ১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ

বিভিন্ন ব্যাচের সমস্যা সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ পাওয়া যেতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী। আইন কর্মকর্তার মতামত পাওয়ার পর মন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬