জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল

১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ PM
ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে বিকাশ লিমিটেডে

ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে বিকাশ লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ডাটা প্রোডাক্টস, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ১২ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার;

বিভাগ: ডাটা প্রোডাক্টস, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ফিনটেক, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার ফার্ম, আইটি-সক্ষম পরিষেবা, ডাটা ও অ্যানালিটিক্স সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬