গোসলে নেমে তিন ছাত্রীর মৃত্যু, একজন নিখোঁজ

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮ PM
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তর পানশাইল এলাকায় গোসলে নেমে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তর পানশাইল এলাকায় গোসলে নেমে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় একটি খালে গোসল করতে নেমে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তর পানশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। তার আগে এলাকাবাসী একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো একজন ছাত্রী নিখোঁজ রয়েছে। 

নিহতরা হলো- পানশাইল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪), ভাওয়াল মির্জাপুর হাজী জমির হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মায়া বেগম (১৫) ও সাদিয়া আক্তার রিচি (১৪)। নিখোঁজ রয়েছে রিচির ছোট বোন শম্পা মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী রিয়া (১০)।

আরও পড়ুন: সমন্বিত ব্যাংকের পরীক্ষা মধ্য অক্টোবর থেকে শুরু হতে পারে

শম্পা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টার দিকে ওই চার ছাত্রী পাইনশাইল খালে গোসলে নামে। একপর্যায়ে খালের পানির স্রোতে রিচি গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তার সঙ্গীরা চিৎকার শুরু করে এবং তাকে উদ্ধারে নেমে তারাও পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় রিচিকে উদ্ধার করতে পারলেও অন্যদের সন্ধান পায়নি।

আরও পড়ুন: সাত কলেজে ভর্তি আবেদন জমা পড়েছে ১ লাখ

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সোমবার দুপুরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সোয়া ৪টার দিকে খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো একজনকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: ছাত্রী
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬