উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন

১৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন © টিডিসি ছবি

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সার্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উৎসবের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’ (ইসিপিএ)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আয়োজিত মূল অনুষ্ঠানে দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন। উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা। বিকেলের অধিবেশনে ইসিপিএ-এর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন এবং সবশেষে খ্যাতিমান ব্যান্ড ‘মেঘদল’-এর অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনভর চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং প্রসাধনী সামগ্রীর সমাহার ছিল চোখে পড়ার মতো। উৎসবের এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সার্বজনীন উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পাসের চারপাশ নানা আল্পনা ও সাজসজ্জায় সাজিয়ে তোলা হয়, যা পুরো উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬