বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 

১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ PM
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ১২ দিনব্যাপী স্প্রিং সেমিস্টার-২০২৭ ভর্তি মেলা। আজ রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই ভর্তি মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে ভর্তি ফির উপর ১০০% ছাড় এবং টিউশন ফির উপর ৫%-১০০% পর্যন্ত বিশেষ স্কলারশিপ।  

জানা যায়, বিইউএফটি এমন একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল শিক্ষার পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন ২৪টি প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালিত হয়।

ভর্তির বিস্তারিত

যুগোপযোগী শিক্ষা, ২৩টি ক্লাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক সুযোগের মাধ্যমে বিইউএফটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। স্থায়ী সনদপ্রাপ্ত বিইউএফটির নান্দনিক স্থায়ী ক্যাম্পাসটি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য মনোরম পরিবেশে অবস্থিত। 

এখানে রয়েছে ৪৩টি ল্যাব, অত্যাধুনিক অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক, দেশে-দেশের বাইরের শীর্ষস্থানীয় শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ। তাই আসুন, জানুন ও ঘুরে দেখুন বিইউএফটি ক্যাম্পাস। আর ভর্তি হন আপনার স্বপ্ন পূরণের পথে!

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950