ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

১১ আগস্ট ২০২৫, ১২:২০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত © টিডিসি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী নারীবাদী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর 'মেমরি অফ দ্য ওয়ার্ল্ড'-এ অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এই এই সেমিনারে ১৯০৫ সালে লেখা এই বইটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। বইটির মাধ্যমে বেগম রোকেয়া নারীশাসিত এমন একটা আদর্শ ‘নারীল্যান্ড’ এর স্বপ্ন দেখেছিলেন, যেখানে নারীর নেতৃত্ব, সমতা, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করা হয়েছিল।

সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান।

সেমিনারে বক্তারা আক্ষেপ করে বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরও আমাদের সমাজে নারীরা বহু চ্যালেঞ্জের সম্মুখীন। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার, এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বল্প অংশগ্রহণ নারীদের এখনও প্রান্তিক করে রেখেছে। রোকেয়ার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই বৈষম্যগুলো দূর করতে বক্তারা নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন করলে নারীরা নেতৃত্বস্থানীয় পদে আসীন হতে পারবে এবং  উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারবে। 

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950