এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ PM
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর © জনসংযোগ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইন্দোনেশিয়ার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেলকম ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শিক্ষা, গবেষণা, কমিউনিটি সার্ভিস এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং টেলকম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. সুয়ান্তো, এস.টি., এম.এসসি.। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে। এর আওতায় শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, কমিউনিটি সার্ভিস ও সমাজকল্যাণমূলক উদযোগে অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। 

এই অংশীদারত্বের মাধ্যমে এআইইউবি ও টেলকম ইউনিভার্সিটি পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও ক্ষমতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা এবং সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। 

বিশ্বের বিভিন্ন দেশর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অর্থবহ প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব প্রতিষ্ঠায় এআইইউবির চলমান উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950