ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক

১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিংবা ব্রণ দূর করতে অনেকেই ঘরোয়া নানা উপাদান ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পদ্ধতির প্রচারও দেখা যায় বেশ। তবে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো মুখে ব্যবহার করলে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে। 

১. ত্বক উজ্জ্বল করতে লেবুর রস
ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বাড়াতে অনেকে সরাসরি মুখে লেবুর রস ব্যবহার করেন। কিন্তু লেবুর রসের অ্যাসিড ত্বকে জ্বালাপোড়া তৈরি করতে পারে। এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। লেবুর রস ব্যবহারের পর ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়তে পারে। ফলে লালচে ভাব, জ্বালাপোড়া এমনকি ত্বকে কালো দাগও দেখা দিতে পারে। তাই ভালোভাবে না জেনে এগুলোর ব্যবহার না করায় ভালো।

২. ব্রণ দূর করতে টুথপেস্ট
ব্রণের ওপর টুথপেস্ট লাগানো খুব পরিচিত ঘরোয়া অভ্যাস। ধারণা করা হয়, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়। কিন্তু টুথপেস্টে থাকা মেনথল, অ্যালকোহল ও হাইড্রোজেন পারঅক্সাইড ত্বকে জ্বালাপোড়া, প্রদাহ ও চামড়া ওঠার সমস্যা তৈরি করতে পারে। সবার জন্য এই পদ্ধতি সঠিক নাও হতে পারে। বরং এতে ব্রণের সমস্যা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। তাই ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার না করাই ভালো।

৩. মুখ পরিষ্কারে বেকিং সোডা
মুখের ময়লা ও মৃত কোষ দূর করতে অনেকে বেকিং সোডা ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও তুলে ধরা হয়। কিন্তু বেকিং সোডার ক্ষারীয় উপাদান ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। নিয়মিত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। 

৪. বাড়িতে তৈরি সানস্ক্রিন
সানস্ক্রিনের বদলে বিভিন্ন তেল ও প্রাকৃতিক উপাদান মিশিয়ে বাড়িতে তৈরি প্রসাধনী ব্যবহারের প্রবণতাও রয়েছে। কিন্তু এ ধরনের সানস্ক্রিন কতটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেবে, তা নিশ্চিত হওয়ার উপায় নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। ঘরে তৈরি সানস্ক্রিন পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারলে ত্বকে কালো দাগ, রোদে পোড়া এবং অকালেই বয়সের ছাপ পড়তে পারে।

৫. অতিরিক্ত স্ক্রাব ব্যবহার
মুখের ময়লা ও মৃত কোষ দূর করতে অনেকে কফির গুঁড়া, চিনির দানা কিংবা ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করেন। কিন্তু এসব উপাদান দিয়ে মুখে বেশি ঘষাঘষি করলে ত্বকে ছোট ছোট ক্ষত তৈরি হতে পারে। বারবার এভাবে স্ক্রাব ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া, প্রদাহ ও সংবেদনশীলতা বাড়তে পারে। তাই মুখ পরিষ্কার করতে অতিরিক্ত ঘষাঘষি করা উচিত নয়।

তবে সব ঘরোয়া উপাদান অনিরাপদ নয়। ভুলভাবে ব্যবহার করলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তাই রূপচর্চায় জনপ্রিয় হলেও কয়েকটি ঘরোয়া পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ত্বকের যত্নে কী করবেন?
ত্বকের যত্ন নিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সব পদ্ধতি অনুসরণ করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ত্বক ভালো রাখতে নিয়মিত মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন লাগানো জরুরি। ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী পণ্য বেছে নেওয়া উচিত। কোনো সমস্যা দেখা দিলে নিজে নিজে নানা উপাদান ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950