ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা চেম্বারের মধ্যে পেশাদার কোর্স চালুর চুক্তি স্বাক্ষর

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে বিশেষায়িত পেশাদার কোর্স তৈরি এবং অফার করার জন্য একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সহযোগিতা স্মারকের লক্ষ্য হলো ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের সমকালীন বিষয়গুলোতে উন্নত মানের পেশাদার কোর্স চালু করা। শুরুতে যে কোর্সগুলো চালু করা হবে, তার মধ্যে রয়েছে উদ্যোক্তা এবং স্টার্টআপ ডেভেলপমেন্ট, টেকসই ব্যবসায়িক কৌশল এবং ইএসজি রিপোর্টিং, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমপি ইত্যাদি। শিক্ষার্থীদের সুবিধা ও অংশগ্রহণের সুবিধার জন্য, কোর্সগুলো অনলাইন এবং সরাসরি শ্রেণি কক্ষে উভয় ফরম্যাটে করা যাবে। প্রতি তিন মাস অন্তর বছরে চারবার কোর্স অফার করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা। 

ঢাকা চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মো. সালিম সোলায়মান, এবং পরিচালকদের মধ্যে ছিলেন; মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও অতিথিরা এ সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9