ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদ্‌যাপন

২৮ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ২৪ থেকে ৩১ অক্টোবর সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদ্‌যাপন চলছে। এ আয়োজনে সহযোগিতা করছে ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ। 

এ আয়োজনের মধ্যে রয়েছে র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান ও বিশেষজ্ঞ আলোচনা। মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয় ‘ইন্টিগ্রেশন অব মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি প্যানেল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

আলোচনায় অংশ নেন ইউনেস্কো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, ড. সুসান ভাইজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালইয়ের অধ্যাপক,  ড. কাজী মোস্তাক গাউসুল হক।  

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। তারা জোর দেন যে এই সাক্ষরতা মানুষের সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে গঠনে অপরিহার্য। 

আলোচনায় মিডিয়া ও তথ্য সাক্ষরতার  ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়। সেই সঙ্গে আলোচনায় ডিজিটাল বিশ্বে বিভ্রান্তিমূলক তথ্য, ভুল তথ্য ও অসৎ তথ্য কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ক্রিটিক্যাল থিংকিং দক্ষতা বিকাশের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক, তথ্য পেশাজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬