শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫ এপ্রিল ২০২৬, ০১:০০ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

অবসরে যাওয়া বেসরকারি শিক্ষকদের পাওনা অর্থ পরিশোধ নিয়ে আশার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দের কথা জানান।

তিনি বলেন, আগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল অঙ্কের অর্থে অনিয়ম হওয়ায় বর্তমানে শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত তহবিল নেই। তবে সরকার দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। আগামী বাজেটে কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি এবং এ বিষয়ে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অবসরে যাওয়া অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় আবেদন করেও বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ পাননি। অর্থের সংকটে অনেককে সন্তানের কাছে হাত পাততে হয়েছে। এমনকি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অনেক শিক্ষক মৃত্যুবরণও করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9