কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইনমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ PM
শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যরা

শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যরা © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কৃষক কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব নেই। প্রকৃত কৃষকরাই এখানে অগ্রাধিকার পাচ্ছেন।’

তিনি আরও জানান, কৃষক কার্ড চালুর ফলে সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সুবিধা সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটি কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়াল মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে শৈলকুপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে কৃষক কার্ড কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মধ্যে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হয়।

শেষে আইনমন্ত্রী বলেন, সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬