গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৯ PM
গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল © ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় ২য় ডোজ প্রদানের লক্ষ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যারা রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছে তারা টিকা কার্ড দেখিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে পারবে। সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দের দ্বিতীয় ডোজের টিকা এরই মধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

ভিডিও কনফারেন্সে সব সিটি করপোরেশনের মেয়র, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

 

টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
close