তাহাজ্জুদের নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু

২৭ জুলাই ২০২১, ১২:২২ AM
মো. ফরহাদ হোসেন

মো. ফরহাদ হোসেন © সংগৃহীত

রাজধানী ঢাকার ধামরাইয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় মো. ফরহাদ হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। ফরহাদ হোসেন ধামরাই পৌর শহরের বরাতনগর মহল্লার বাসিন্দা ও ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।

এলাকাবাসী জানান, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মো. ফরহাদ হোসেন ঢাকা জেলার ধামরাইয়ে স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন নামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এনজিওর সুদের ব্যবসার কারণে ফরহাদ ওই এনজিওর চাকরি ছেড়ে দেন।

তারা জানান, তিনি ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা শুরু করেন।

ফরহাদের স্ত্রী বলেন, প্রতি রাতেই ফরহাদ হোসেন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকেই আমি ও আমার মেয়ে ঘুমিয়ে পড়ি। রাত গভীরকালে হঠাৎ হাউমাউ কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আমাদের। এরপর দেখি কলেমা পড়তে পড়তে মৃত্যুকোলে ঢলে পড়েন আমার স্বামী ফরহাদ।

তিনি জানান, আমরা দ্রুত লোকজনকে ডাকাডাকি করলে তারা আমাদের রুমে আসেন। সবাই মিলে রসুন তেল গরম করে তার শরীর ও হাতে-পায়ে মালিশ করলেও তার আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence