স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে: সিইসি

২৪ জুলাই ২০২১, ০৪:৫৬ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। শনিবার (২৪ জুলাই) বেলা একটায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের দিন এই আসনভুক্ত এলাকা কঠোর বিধিনিষেধের বাইরে থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে। এ জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে।

আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় উপ-নির্বাচনের সব কার্যক্রম করোনাভাইরাসের বিধিনিষেধ বহির্ভুত থাকবে।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ নির্বাচন কমিশন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬