৪১তম বিসিএস স্থগিত চেয়ে করা রিটের শুনানি আজ

১৬ মার্চ ২০২১, ১২:৪১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না ৪১তম বিসিএস পরীক্ষার্থীরা। করোনা টিকা দিয়ে এবং হল খোলার পর পরীক্ষায় বসতে চান তারা। এজন্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করেছেন তারা।

বিষয়টি চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ মঙ্গলবার (১৬ মার্চ) এ রিটের শুনানি হবে বলে তারা জানিয়েছেন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়ে এ মানববন্ধন করা হয়। ফেসবুকে ইভেন্ট খুলে এবং নানাভাবে প্রচারণা চালিয়ে এ কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।

এছাড়া গত রবিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ পরীক্ষা পেছানোর দাবি জানান। এসময় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence