৪১তম বিসিএস: পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৭০ জন ম্যাজিস্ট্রেট

১১ মার্চ ২০২১, ০৫:২৭ PM

© ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১৯ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬০টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ প্রিলিমিনারি ঢাকায় ১৬০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence