টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ৮ স্কুলছাত্র

১৫ জানুয়ারি ২০২১, ১১:২৮ PM
সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা

সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা © সংগৃহীত

স্কুলছাত্রদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের কামার নওগাঁ গাছপাড়া গ্রামের যুবসমাজ। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে আটজন স্কুলছাত্র।

শুক্রবার (১৫ জানুয়ারি) জুম্মার নামাজ পর ওই আট স্কুলছাত্রের হাতে পুরস্কার হিসেবে আটটি বাই সাইকেল তুলে দেয়া হয়।

জানা গেছে, ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ২৯ জন ছাত্র অংশগ্রহণ করে। এতে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র রাতুল মিয়া। এছাড়া দশম শ্রেণির ছাত্র নাসিম দ্বিতীয়, তাইম মিয়া তৃতীয়, চতুর্থ ইমন মিয়া, পঞ্চম নাজমুল মিয়া, ষষ্ঠ নিরব মিয়া, সপ্তম সিফাত ও অষ্টম হয়েছে সজিব মিয়া।

প্রতিযোগিতার আয়োজক প্রধান ফয়সাল আহম্মেদ জানান, গ্রামের সামাজিক অবক্ষয়রোধে ১০ থেকে ১৬ বছর বয়সী ছাত্রদের মোবাইল ও মাদকাসক্ত মুক্ত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ট্যাগ: নামাজ
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence