বৃত্তির টাকা করোনা তহবিলে দিলেন স্কুলছাত্রী অথৈ

০৭ জুলাই ২০২০, ০৯:০৫ AM

© সংগৃহীত

দেশে চলমান পরিস্থিতিতে করোনা রোগীদের সহায়তার জন্য শিক্ষা বৃত্তির টাকা মাগুরা জেলা প্রশাসকের কাছে তুলে দিয়েছে নবম শ্রেণির এক ছাত্রী আমিশা রহমান অথৈ। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অথৈ বৃত্তির পাঁচ হাজার টাকা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের হাতে তুলে দেন।

এসময় সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, মাগুরা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শামীম খান, মেয়েটির বাবা শহরের মোল্যা পাড়ার বাসিন্দা শেখ মুক্তি রহমান, পরিবারের অপর সদস্য কলেজ শিক্ষিকা সোনিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমিশা রহমান জানান, ছোটবেলা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে তার। সে ইচ্ছের জায়গা থেকেই শিক্ষা বৃত্তির টাকা জেলা প্রশাসকের করোনা তহবিলে জমা দিয়েছেন। অথৈ প্রাথমিক সমাপনী ও জেএসসি দুই পরীক্ষাতেই টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। পঞ্চম শ্রেণির বৃত্তি বাবদ প্রতি ৬ মাস অন্তর পাওয়া দুই হাজার ১১৮ টাকা থেকে সঞ্চিত পাঁচ হাজার টাকা সে করোনা সহায়তায় দান করে দিয়েছে। জেএসসির বৃত্তির টাকা হাতে পেলে কিছু টাকা সে একইভাবে অসহায় দরিদ্রদের জন্য ব্যয় করবে বলে জানিয়েছে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘আমিশা রহমান অথৈ তার শিক্ষা বৃত্তির টাকা করোনা তহবিলে দান করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।’ ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশের পর অসহায় মানুষের কল্যাণে অথৈ যেন কাজ করে যায় সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬